আজ : রবিবার ║ ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

প্রখ্যাত ওলিয়ে কামেল শাহসূফী নূরুল হুদা আল কাদেরী (রহ.) এর ফাতেহা ৪৭তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলের প্রস্তুতি সভা

দেশচিন্তা ডেস্ক: আগামী ১৪, ১৫ মে, চট্টগ্রাম নগরীর খুলশী ফয়’স লেকস্থ দারুল হুদা দরবারে গাওসিয়া শরীফে উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল, মুরশীদে বরহক্ক, হাদীয়ে জামান, কামেলে মোকাম্মেল পীর, হযরত মাওলানা ক্বারী, শাহসূফী নূরুল হুদা আল কাদেরী (রহ.) এর ফাতেহা ৪৭তম বার্ষিক ইছালে ছাওয়াব উপলক্ষে আজিমুশ&শান মাহফিল ও মাদ্রাসা-এ-নূরীয়া কমপ্লেক্সের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রস্তুতি সভা দারুল হুদা দরবারে গাওসিয়া শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা আলহাজ্ব শাহসূফী বেলায়েত হোছাইন আল কাদেরী (মা.জি.আ.)’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়| এ সময় উপস্থিত ছিলেন দারুল হুদা দরবারে গাওসিয়া শরীফের নায়েবে মুনতাজিম পীরজাদা মাওলানা মেহদী আকিব শাহ আল কাদেরী আল আযহারী| বিশিষ্ট সমাজসেবক এস.এম রাকিবুল হাসান, অত্র ট্রাস্টের গভর্নিং বডির সদস্য, শিক্ষক ও অসংখ্য ভক্ত মুরীদগণ উপস্থিত ছিলেন| প্রস্তুতি সভায় ২ দিনব্যাপী ইছালে ছাওয়াব মাহফিলের বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠন, দায়িত্ব বণ্টন এবং সার্বিক দিকনির্দেশনা প্রদান করা হয়| বক্তারা বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও ধর্মীয় ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইছালে ছাওয়াব মাহফিল ও সালানা জলসা আয়োজন করা হবে এবং সকল রাষ্ট্রীয় অতিথিবর্গ, আলেম-ওলামা, পীর মাশায়েখ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভক্ত-অনুরাগী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের ¯^তঃস্ফূর্ত অংশগ্রহণ ও নিরাপত্তার লক্ষ্যে প্রশাসনের সহযোগিতা কামনা করেন| পরিশেষে, মাহফিল সফলভাবে বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করে মিলাদ, কিয়াম ও দোয়া মোনাজাতের মাধ্যমে প্রস্তুতি সভার সমাপ্তি ঘোষণা করা হয়|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ