আজ : রবিবার ║ ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

আওয়ামী ফ‍্যাসিবাদের সর্বনাশা পথে হাঁটলে বিএনপিকে ও আওয়ামী পরিণতি ভোগ করতে হবে— মুহাম্মদ শাহজাহান

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আজ সন্ধ্যায় বিআইএ মিলনায়তনে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের মতামত ও গণতান্ত্রিক মূল্যবোধকে উপেক্ষা করে সরকার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছে, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। গণভোটের রায় বা জনমতের প্রতিফলন যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় জনগণের মাঝে হতাশা বাড়ছে বলে উল্লেখ করে তিনি বলেন আওয়ামী ফ‍্যাসিবাদের সর্বনাশা পথে হাঁটলে বিএনপিকে ও আওয়ামী পরিণতি ভোগ করতে হবে।

তিনি আরও বলেন, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনযাত্রা ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে, অথচ এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়।

শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে ছাত্রদল ও যুবদলের রাজনীতির নামে সহিংসতা বৃদ্ধি করচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে বিরোধী মত দমনে হামলা, দখল ও সন্ত্রাসী কার্যক্রম শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তিনি এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং শিক্ষাঙ্গনকে সহিংসতামুক্ত রাখার আহ্বান জানান।

তিনি সতর্ক করে বলেন, বিএনপি যদি স্বৈরাচারী আচরণ, দমন-পীড়ন ও জনগণবিরোধী নীতির পথে হাঁটে, তবে তাদেরও একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে। জনগণের অধিকারকে উপেক্ষা করে কোনো শাসন দীর্ঘস্থায়ী হতে পারে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, জেলা সাংগঠনিক সেক্রেটারী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, মাওলানা আবুল ফয়েজ, মুহাম্মদ নুরুল হক, অধ্যক্ষ ইসমাইল হক্কানী, আরিফুর রশীদ, আ ক ম ফরিদুল আলম সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মতামত ব্যক্ত করেন এবং জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ