আজ : সোমবার ║ ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

শেষ মূহূর্তের গোলে ফের পয়েন্ট খোয়াল রিয়াল মাদ্রিদ

দেশচিন্তা ডেস্ক: লা লিগার শিরোপা থেকে ক্রমাগত নিজেদের দূরে নিয়ে চলেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেললেও তাদের চেয়ে ৯ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ট্রফি ধরে রাখার মিশনে শীর্ষে আছে বার্সেলোনা। আলভারো আরবেলোয়ার দল সেই ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেছে। যোগ করা সময়ে (৯৪) গোল হজম করায় রিয়াল বেটিসের সঙ্গে লড়াই শেষ হয়েছে ১-১ ড্রতে।

২৪ এপ্রিল (শুক্রবার) রাতে বেটিসের মাঠে লস ব্লাঙ্কোসদের পরীক্ষাটা কঠিনই ছিল। প্রথমার্ধে ভিনিসিয়ুস জুনিয়র তাদের এগিয়ে দিলেও, শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি রিয়াল। বেটিসের হেক্টর ভেলেরিনের গোল তাদের জয়বঞ্চিত করে। এ ছাড়া পজেশন এবং আক্রমণেও এগিয়ে ছিল স্বাগতিকরা। বেটিস ৫২ শতাংশ পজেশনের পাশাপাশি ১৯ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে রিয়ালের ১২ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৮টি।

স্বাগতিক বেটিস খেলার শুরুতেই রিয়াল মিডফিল্ডার ব্রাহিম দিয়াজের হাতে বল লাগায় পেনাল্টির আবেদন জানায়। কিন্তু সাড়া দেননি রেফারি। এরপর অল্প সময়ের মাঝে দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি কিলিয়ান এমবাপে। প্রথমে দুরূহ কোণ থেকে নেওয়া তার ভলি লক্ষ্যে ছিল না, এরপর বক্সের মাঝে ওয়ান-অন-ওয়ানডে উড়িয়ে মারেন। খানিক বাদেই রিয়ালকে লিড এনে দেন ভিনিসিয়ুস। ১৭ মিনিটে ফেদে ভালভার্দের জোরালো নিচু শট বেটিস গোলরক্ষক ফেরালেও, পুরো বিপদমুক্ত হয়নি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কাছ থেকে সেটি জালে জড়ান।

৩০ মিনিটের পর জুড বেলিংহ্যাম ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেছেন, বক্সে পাওয়া বল উড়িয়ে মেরে। ৪৪ মিনিটে বেটিসের অ্যান্তোনির শট ঠেকিয়ে জাল অক্ষত রাখেন রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিন। তিনি প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও পরপর দুটি প্রচেষ্টা ঠেকিয়ে সফরকারীদের বাঁচিয়েছেন। বিরতির পর নেমে এমবাপে জালে বল জড়ালেও সেটি কাটা পড়ে অফসাইডে। গোল বিল্ডআপের সময়ে ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড অফসাইড লাইনে ছিলেন।

এরপর লুনিন জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে আরেকটি দারুণ সেভে স্কোরলাইন অপরিবর্তিত রাখেন। ১-০ গোলে জয়ের পথে আগাচ্ছিল রিয়াল। কিন্তু এরপরই বদলায় দৃশ্যপট। অ্যান্তোনির শট প্রথমে প্রতিহত করলেও বেলেরিন জটলার মধ্যে দিয়ে জোরালো শটে স্কোরলাইন ১-১ করেন। স্বাগতিক গ্যালারিতে উল্লাসে ফেটে পড়ে। এর মধ্য দিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানো হলো না রিয়ালের।

লস ব্লাঙ্কোসরা ৩৩ ম্যাচে ২৩ জয় ও পাঁচ ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলে দুইয়ে অবস্থান করছে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। বেটিস ৫০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ