আজ : সোমবার ║ ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

বিগত দুই সরকার টিকা না দেয়ায় হামের প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশচিন্তা ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বিগত দুই সরকারের সম্পূর্ণ ব্যর্থতা, টিকা না দেয়ার জন্যই হামের প্রাদুর্ভাব বেড়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন গিয়ে এ কথা বলেন মন্ত্রী।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সময়মতো টিকা দিতে না পারায় জেলা সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, জলাতঙ্কের টিকা নিয়ে গণমাধ্যমে ভুল বক্তব্য দেয়ার অভিযোগে হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবির ও অনিয়মের খবর প্রচারের পর স্থানীয় গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে মামলা করায় সিভিল সার্জন কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী মিজানুর রহমানকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি৷

এছাড়াও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শনের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পুলিশ সুপার মেনহাজুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ