আজ : মঙ্গলবার ║ ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর নিকৃষ্টতম: ফ্রানচেসকা আলবানিজ

দেশচিন্তা ডেস্ক: ইসরায়েলের সেনাবাহিনীর সমালোচনা করে জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ বলেছেন, ‘এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী। তাদের কর্মকাণ্ড সব সীমারেখা অতিক্রম করেছে। তারা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন লঙ্ঘন করেছে।’

মঙ্গলবার (২১ এপ্রিল) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সৈন্যদের এক ফিলিস্তিনি শিশুর ওপর নির্যাতনের একটি ভিডিও দেখার পর তিনি এই প্রতিক্রিয়া জানান। আলবানিজ তার অফিশিয়াল অ্যাকাউন্টে লেখেন, ‘আমি যথেষ্ট দেখেছি, তাই সম্পূর্ণ নিশ্চিতভাবে বলছি, ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী।’

গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে ‘জাতিগত নিধন’ চালানোর অভিযোগ এনে আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়ার পর থেকেই আলবানিজের বিরুদ্ধে উসকানিমূলক প্রচারণা চালানো হচ্ছে। তিনি এমনকি সরাসরি প্রাণনাশের হুমকিও পেয়েছেন।

এ বিষয়ে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার জীবন হুমকির মুখে। তিনি সবসময়ই বিপদের মধ্যে বাস করছেন। প্রতিবেদনটি প্রকাশ করার পর থেকে তার জীবন ‘রোলার কোস্টার রাইডের’ মতো হয়ে উঠেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ