আজ : মঙ্গলবার ║ ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সরকারের নিয়ন্ত্রণে আনা হবে: শিক্ষামন্ত্রী

দেশচিন্তা ডেস্ক: কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনা হবে। এর পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও সরকারের নিয়ন্ত্রণে আনা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৫ এপ্রিল) সকালে সিলেট নগরীর জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেয়া হবে। একইসঙ্গে শিক্ষা ক্ষেত্রে সব সমস্যা একে একে দূর করার পরিকল্পনাও হাতে নেয়া হয়েছে। জরুরিভাবে শিক্ষক নিয়োগেরও ব্যবস্থা নেয়া হচ্ছে।’

শিক্ষামন্ত্রী মিলন বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ের জন্য স্কুল-কলেজগুলোতে সোলার এনার্জির প্লান্ট বসানো হবে। কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সরকার নিয়ন্ত্রণে আনা হবে।’

সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নয়নে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান ভাঙা পরায় জরুরি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে আসন্ন সিলেট অঞ্চলের এসএসসি ও সমমানের পরীক্ষার ৩১১ কেন্দ্র সচিব ছাড়াও মাধ্যমিকস্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ