
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুলিশ পরিচালিত বিশেষ অভিযানে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে সাতকানিয়া থানার এসআই (নিঃ) মোঃ রোমান হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের হাংগরকুল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সিআর-৬৩১/২৫ (সাতকানিয়া) মামলার পরোয়ানাভুক্ত আসামি নুর হোসেন (পিতা: আব্দুল কাদের)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪৪৭/৩৮৬/৩৮৭/৫০৬/৩৪ ধারায় মামলা রয়েছে। তিনি ঢেমশা ইউনিয়নের হাংগরকুল এলাকার ৩নং ওয়ার্ডের বাসিন্দা।
গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে কঠোর পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
পড়েছেনঃ ৮১











