আজ : রবিবার ║ ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সড়ক পরিবহনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

দেশচিন্তা ডেস্ক: সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী রবিউল আলমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

রোববার (১২ এপ্রিল) দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন দূতাবাস জানায়, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এবং মন্ত্রী রবিউল আলম বাংলাদেশের অবকাঠামো ও সরবরাহ শৃঙ্খলা আধুনিকায়নের সুযোগ নিয়ে আলোচনা করেছেন।

দূতাবাস জানায়, আমেরিকান কোম্পানিগুলোর পরিবহন ও সরবরাহ খাতে বিশ্বমানের দক্ষতা আছে, যা বাণিজ্য সংযোগকে আরো শক্তিশালী করে।

বৈঠকে দূতাবাসের কর্মকর্তা, সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ