আজ : সোমবার ║ ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পাঁচ ম্যাচ আগেই ডাচ চ্যাম্পিয়ন পিএসভি আইন্দহোভেন

এফসি ভোলেন্দামের মাঠে গোলশূন্য ড্র করল ফেনুর্দ। তাতে বিজয়ের হাসি হাসল পিএসভি আইন্দহোভেন। পাঁচ ম্যাচ হাতে রেখে গতকাল (রোববার) টানা তৃতীয়বার নেদারল্যান্ডসের চ্যাম্পিয়ন হলো তারা।

গত শনিবার উত্রেখটের বিপক্ষে ৪-৩ গোলে ঘরের মাঠে জিতেছিল আইন্দহোভেন। ২৯ ম্যাচে ৭১ পয়েন্ট হয়েছিল তাদের। শিরোপার আশা বাঁচিয়ে রাখতে জিততেই হতো ফেনুর্দকে। কিন্তু ভোলেন্দামে ড্র করায় তাদের পয়েন্ট দাঁড়ায় ৫৪। ১৭ পয়েন্ট এগিয়ে আইন্দহোভেন। বাকি ম্যাচগুলো জিতলেও তাদের ছুঁতে পারবে না ফেনুর্দ।

এনিয়ে ক্লাব ইতিহাসে তৃতীয়বার টানা তিনবার চ্যাম্পিয়ন হলো আইন্দহোভেন। এর আগে ১৯৮৬ থেকে ১৯৮৯ সাল এবং ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত দুইবার টানা চারটি শিরোপা জিতেছিল তারা। সব মিলিয়ে ২৭ বার লিগ চ্যাম্পিয়ন দলটি। ৩৬ শিরোপা নিয়ে তাদের উপরে কেবল আয়াক্স আমস্টারডাম।

টানা চতুর্থবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলা নিশ্চিত করল আইন্দহোভেন। এই আসরের রানার্সআপও ইউরোপের শীর্ষ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করবে। তৃতীয় দল খেলবে তৃতীয় বাছাইপর্বে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ