আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সময় থাকতে জুলাই সনদ মেনে নিন ও কার্যকর করুন : এ টি এম আজহার

দেশচিন্তা ডেস্ক: জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘সময় থাকতে সরকার চালাতে চাইলে জুলাই সনদ মেনে নিন এবং কার্যকর করুন।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘রাজপথের আন্দোলনের ফল সরকারি দলের জন্য কখনো সুখকর হয়নি, ভবিষ্যতেও হবে না। আমাদের জুলুম ও অত্যাচারের ভয়ে ডরাবেন না। সব কষ্ট পার করে আমরা আজকে এই অবস্থানে পৌঁছেছি।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘ভোটের ফলাফলে আপনারা ইঞ্জিনিয়ারিং করে আজকে এই ক্ষমতায় এসেছেন। এটা আপনারাও জানেন, জনগণও জানে। এ জন্য আপনারা জোর করে সংঘাত সৃষ্টি করতে পারেন না, দেশের জনগণের ওপর চাপিয়ে থাকতে পারবেন না।

আজহার বিএনপিকে সতর্ক করে বলেন, ‘জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না। আমাদের রাজপথে আসতে বাধ্য করবেন না।’

তিনি আরো বলেন, ‘আজ গণভোটকে অস্বীকার করা মানে শুধু ৭০ শতাংশ মানুষের রায়কে অস্বীকার করা নয়, এর মধ্য দিয়ে তারা আবার আওয়ামী লীগের কায়দায় এক ব্যক্তির কাছে সব ক্ষমতা দিতে চায়। আমরা দীর্ঘ ১৬ বছরে এক ব্যক্তির ক্ষমতার শাসন দেখেছি।

আমাদের হাজার হাজার ভাই জীবন দিয়েছেন।’
জামায়াত নেতা আজহার বলেন, ‘আমরা সর্বদা জনগণের পাশে থাকি। আজ একজন ব্যক্তির কাছে ক্ষমতা কেন্দ্রীভূত করার মাধ্যমে যদি আপনারা দুঃস্বপ্ন দেখেন, জোর করে ক্ষমতায় থাকতে পারবেন না।’

সরকারের উদ্দেশে তিনি আরো বলেন, ‘আমাদের আবার রাজপথে অবস্থান করতে বাধ্য করবেন না। যা সংসদে সমাধানযোগ্য, সেটি সংসদেই সমাধান করুন।

যদি সংসদের কথা রাজপথে আনা হয়, তবে জনগণের জন্য কোনো ফলাফল সুখকর হবে না। রাজপথের আন্দোলন কখনো ব্যর্থ হয়নি, ইনশাআল্লাহ সফল হবে।’
আজহার আওয়ামী লীগের উদাহরণ টেনে বলেন, ‘একটি দল পালিয়ে গিয়ে আরেকটা দেশে আশ্রয় পেয়েছে। জানি না, আপনারা সেই পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন। আপনাদের জায়গা কোথায় হবে?’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ