
দেশচিন্তা ডেস্ক: লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ার যুবদল নেতা ফারুকের মিথ্যা ও ভিত্তিহীন উস্কানি দিয়ে অস্থিতিশীল করার ঘৃণ্য অপতৎপরতার প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামী বড়হাতিয়া ইউনিয়ন শাখা।
বড়হাতিয়া ইউনিয়নের আমীর মুহাম্মদ জসিম উদ্দীন ও সেক্রেটারী মাওলানা জালাল উদ্দীন এক প্রতিবাদলিপিতে জানান, লোহাগাড়া থানার অন্তর্গত বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ঘোনার মোড় এলাকায় স্থানীয় বিএনপি নেতা ফারুকের জায়গা থেকে স্থানীয় বিএনপি ‘র আরেক নেতাগণ মাটি কাটে। কিন্তু বিএনপি নেতা ফারুক ঘোনার মোড় এবং হাট খোলা মুড়া এলাকায় জামায়াতে ইসলামীর লোকজনকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। যার কারণে স্থানীয় পল্লী চিকিৎসক ডাক্তার খালেক দেওয়ান সহ কয়েকজনের সাথে তার কথা কাটাকাটি হয়। এই কথাটিকে পরবর্তীতে রাজনৈতিকভাবে মব সৃষ্টি করার অজুহাত দিয়ে লোহাগাড়া থানায় স্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীকে জড়িয়ে মিথ্যা মামলা করেন। জামায়াতে ইসলামীর লোকজন আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে মিথ্যা ও ভিত্তিহীন মামলা হলেও সবাই আদালত থেকে জামিন নেয়। এ ব্যাপারে জামায়াতের স্থানীয় সংগঠন চরম ধৈর্যের পরিচয় দিয়েছে।
কিন্তু দুঃখের বিষয়, পরবর্তীতে ওই বিএনপি নেতা ফারুক জামায়াত-শিবিরের বিরুদ্ধে মারামারির ইস্যু এনে প্রতিবাদ সভা ডেকে সংগঠনের নেতাকর্মীদের নামে বিভিন্ন দরনের কুরুচিপূর্ণ কথা বলে উস্কানি দিয়ে পরিবেশ অস্থিতিশীল করার ঘৃণ্য অপচেষ্টা চালাচ্ছে। যার সত্যতার লেশমাত্র নেই এবং স্থানীয় জনগণ এটা খুব ভালোভাবেই জানেন। বিএনপি নেতা ফারুকের এহেন ন্যাক্কারজনক ঘৃন্য অপতৎপরতার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আগামীতে ফারুকের ঘৃণ্য অপতৎপরতা রোধে প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য জোর দাবি জানাচ্ছি।















