আজ : মঙ্গলবার ║ ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিশু অধিকার রক্ষায় বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে

দেশচিন্তা ডেস্ক: পুলিশ স্টেশন হেল্প ডেক্স সেবা এবং সংশিষ্ট আইন, নীতিমালা ও মানদন্ড সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি নিশ্চিত করার লক্ষে ৩১ মার্চ (মঙ্গলবার) পাথরঘাটাস্থ চার্চ হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্ণফুলি এরিয়া প্রোগ্রাম চট্টগ্রাম আলোচনা সভার আয়োজন করে। প্রোগ্রাম অফিসার ড্যানিশ তপ্ন এর সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলি এরিয়া প্রোগ্রাম এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিও। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) পুলিশ পরিদর্শক মর্জিনা আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঊষা নারী উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার পিযুষ দাশ গুপ্ত, অপরাজেয় বাংলাদেশ এর সেন্টার ইনচার্জ জিন্নাত আরা বেগম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অফিসার বিপ্লব তোফাদ্দার। প্রধান অতিথি বক্তব্যে বলেন শিশু অধিকার রক্ষায় বাংলাদেশ পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, প্রতিটি থানায় একজন করে শিশুবান্ধব পুলিশ অফিসার নিয়োগ প্রদান করা হয়েছে। থানাগুলিতে হেল্প ডেক্স সেবা চালু করার ফলে যেকোন আইনের দন্দে জড়িয়ে পড়া শিশু তার সকল গোপনীয়তা, বিশ্বস্থতা স্থাপন ও শিশুর সর্বোত্তম সার্থ বিবেচনা করে সেবা প্রদান করে থাকে। শিশুদের জন্য সরকার চাইল্ড হেল্প লাইন ১০৯৮ চালু করেছে । যার মাধ্যমে বাংলাদেশের যেকোন জায়গা থেকে উক্ত হট লাইন নাম্বারের মাধ্যমে ফোন করে শিশুরা সেবা নিতে পারবে। এই ছাড়া বাংলাদেশ পুলিশ যেকোন নির্যাতিত নারী ও শিশুর জন্য ভিকটিম সার্পোট সেন্টার ও ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে আইনি সেবা সহ বিভিন্ন সেবা প্রদান করে থাকে। উক্ত আলোচনা সভায় সিভিও সদস্য,কমিউনিটি লিডার,ভোলান্টিয়ার,কিশোর কিশোরী, অভিভাবক ও এনজিও কর্মকার্তা আংশগ্রহন করে থাকে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ