আজ : বৃহস্পতিবার ║ ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রুপালি পর্দার উজ্জ্বল নক্ষত্র দিতি

দেশচিন্তা ডেস্ক: আশির দশকে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। গ্ল্যামার ও অভিনয়গুণে দেশের সিনেমা জগতে তিনি হয়ে উঠেন দর্শকের প্রিয় মুখ।

মঙ্গলবার (৩১ মার্চ) গুণী এ অভিনেত্রীর শুভ জন্মদিন।

১৯৬৫ সালের ৩১ মার্চ আজকের এ দিনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জন্ম নেয়া দিতির শৈশব কেটেছে গান আর অভিনয়ের স্বপ্নে। ছোটবেলাতেই জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়া এই মেয়েটি ছিল অদম্য।

বিটিভির পর্দায় গান গেয়ে নজর কাড়া, অভিনয় ও গানের প্রতিভা দিয়ে দর্শক মন জয় করা অল্প সময়ের মধ্যে অর্জন করতে পেরিছলেন দিতি। তখন কেউ ভাবতেও পারেনি, এই ছোট্ট মেয়েটি একদিন বাংলা চলচ্চিত্রের প্রিয় মুখ হয়ে উঠবে, দর্শকের হৃদয়ে অমলিন স্মৃতি রেখে যাবে।

১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ দিতির জীবনের মোড় ঘুরিয়ে দেয়। প্রথম সিনেমা ‘ডাক দিয়ে যাই’ মুক্তি পায়নি, তবুও ‘আমিই ওস্তাদ’ দিয়ে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করে দিতি।

এরপর শুরু হয় একের পর এক দিতি অভিনীত সফল সিনেমা ‘স্বামী স্ত্রী’, ‘বীরাঙ্গনা সখিনা’, ‘হীরামতি’, ‘ভাই বন্ধু’। এই চলচ্চিত্রগুলো শুধু ব্যবসাসফলই নয়, দর্শক মনে লেগে থাকা চিরন্তন গল্প।

‘স্বামী স্ত্রী’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন দিতি। তিন দশকের ক্যারিয়ারে দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এ নায়িকা।

তবে হঠাৎই নায়িকার জীবনে নছন্দ পতন ঘটে ২০১৬ সালের ২০ মার্চ। মাত্র ৫০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর চলে যান না ফেরার দেশে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দত্তরপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তিনি চিরনিদ্রায় শায়িত হন।

পৃথিবী থেকে বিদায় নিলেও সিনেমার পর্দায় আজও বেঁচে আছেন দিতি। তার অভিনীত সিনেমার প্রতিটি দৃশ্যে, প্রতিটি সংলাপে, প্রতিটি হাসি আর চোখের অভিব্যক্তিতে তিনি আজও বেঁচে আছেন দর্শকহৃদয়ে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ