আজ : শনিবার ║ ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

অসহায় দুঃস্থদের পাশে দাঁড়ানো একটি মহানুভবতা, যা আল্লাহর করুণা ও সন্তুষ্টি লাভের উপায়

দেশচিন্তা ডেস্ক: প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.) অসহায়দের প্রতি দয়া দেখাতেন। অসহায় মানুষকে সহযোগিতা করা অত্যন্ত সওয়াবের কাজ, যা দুনিয়া ও আখেরাতে কল্যাণ বয়ে আনে। সামর্থ্য অনুযায়ী খাদ্য, অর্থ, বস্ত্রের মাধ্যমে অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়ানো একটি মহানুভবতা, যা আল্লাহর করুণা ও সন্তুষ্টি লাভের উপায়। এটি সামাজিক দায়বদ্ধতা এবং মানবতার প্রতি ভালোবাসার প্রতীক। নিজেদের সামর্থ্য অনুযায়ী নিয়মিত অসহায় মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও সমতাভিত্তিক সমাজ গড়ে উঠবে। মানুষ মানুষের জন্য এই চিরন্তন সত্যকে সামনে রেখে আমাদের এই উদ্যোগ। সমাজে এমন অনেক মানুষ আছেন, যারা দারিদ্র্য, দুর্যোগ কিংবা নানা সংকটে পড়ে জীবনযাপন করছেন। তাদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, বরং এটি আমাদের নৈতিক ও ধর্মীয় কর্তব্য। আনোয়ারা থানার বরুমচড়া ইউনিয়নে ভরারচরস্থ সমাজদরদী হাজী মুহাম্মদ নাছির উদ্দিন’র সভাপতিত্বে চট্টগ্রাম নগরীর ফলমন্ডিস্থ মেসার্স তৈয়বীয়া ফার্ম ও এন.এস. ফ্রুটস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান, আধ্যাত্মিক মানবিক কল্যাণমূলক সংগঠন ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নী ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর, আলহাজ্ব মুহাম্মদ আলী হোসেন আরিফ’র নিজস্ব অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবছরও তিন হাজার অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী, নগদ অর্থ প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মের্সাস শাহ মোহছেন আউলিয়া ফার্মের স্বত্বাধিকারী মুহাম্মদ হোসেন সওদাগর, এডভোকেট মুহাম্মদ নাছির উদ্দিন, মাওলানা শেখ মুহাম্মদ হামিম রেজা আল-আজহারী, বিশিষ্ট রাজনীতিবিদ মুহাম্মদ জসিম উদ্দিন, ম্যানেজার মোরশেদ আলম, মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ আব্দুল কাদের, ছালেহ আহমদ, সহ অসংখ্য আলেম, উলামা, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে খাদ্য সামগ্রী, নগদ অর্থ প্রদান কর্মসূচি সমাপ্ত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ