আজ : বুধবার ║ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

বিজিসি একাডেমি ফুটবল কাপ ২০২৬ অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: প্রতিবছরের ন্যায় ঈদের পরবর্তী দিন গত ২২ মার্চ (রবিবার) বিজিসি একাডেমির প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে “বিজিসি একাডেমি ফুটসাল কাপ ২০২৬”। এ টুর্নামেন্টের আয়োজন করে ২০১৮ ব্যাচ এবং স্পন্সর ব্যাচ হিসেবে ছিল ২০১৫ ও ২০১৮ ব্যাচ। টুর্নামেন্টে বিজিসি একাডেমির ১ম ব্যাচ (২০০৩) থেকে শুরু করে ২০২৫ ব্যাচ পর্যন্ত প্রায় সব ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এক মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। এসময় উপস্থিত ছিলেন ২০০৩ ব্যাচের মোঃ আবদুল্লাহ আল ফারুক চৌধুরী, ২০০৪ ব্যাচের আরিফ মাসুদ আরজু, আবু হেনা ও আসিফ, ২০০৫ ব্যাচের মোহাম্মদ ইমরানসহ বিভিন্ন ব্যাচের আরও অনেক প্রাক্তন শিক্ষার্থী। টুর্নামেন্টে মোট ১৬টি ব্যাচ অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ২০২১ ব্যাচ এবং রানার্সআপ হয় ২০১৬ ব্যাচ। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সম্প্রীতি আরও সুদৃঢ় করেছে বলে আয়োজকরা জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ