আজ : বৃহস্পতিবার ║ ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় মাওলানা মুহাম্মদ মাহবু্বুুল আলমের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বরমা ইউনিয়ন শাখার আয়োজনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলার সদ্য প্রয়াত সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ মাহবুবুল আলম আলকাদেরী (রহঃ)-এর স্মরণে এক দোয়া ও স্মরণ সভা ২৫ মার্চ বুধবার সকালে পশ্চিম চর-বরমা গাউসিয়া তৈয়্যবিয়া মাদ্রাসা মাঠে সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা মরহুমের কর্মময় জীবন, দ্বীনের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা, সংগঠনের প্রতি নিষ্ঠা এবং মানবকল্যাণে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা আরো বলেন, “মরহুম মাওলানা মাহবুবুল আলম আলকাদেরী (রহঃ) ছিলেন একজন নিবেদিতপ্রাণ দ্বীনি ব্যক্তিত্ব ও সংগঠক। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়। তাঁর আদর্শ অনুসরণ করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করতে হবে। “তিনি ছিলেন সুন্নিয়তের এক নিরলস খাদেম। সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মাওলানা মুহাম্মদ মাহবু্বুুল আলম আলকাদেরীর জীবন ছিল বর্তমান প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার ছিলেন। তাঁর মতো মানুষ সমাজে বিরল। মুহাম্মদ জসিম উদ্দীন সওদাগর, ছাত্রনেতা মুহাম্মদ এনামুল হকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন-প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ জাহেদুল আলম। অতিথি ছিলেন-চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা মুহাম্মদদ সোলাইমান ফারুকী, বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জিএম শাহাদত হোসাইন মানিক, ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা ড. মুহাম্মদ আমিন উল্লাহ, সমাজ সেবক হাজী মুহাম্মদ শের আলী খান, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, মাওলানা হাফেজ মুহাম্মদ ছিবগতুল্লাহ চৌধুরী, আলহাজ্ব মুহাম্মদ আলী আক্কাস, মুহাম্মদ মাজহার হেলাল, গাউসিয়া কমিটি বরমা ইউনিয়ন সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ ফেরদৌস আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ওসমান গণী, বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ের,সদ্য বিদায়ী, প্রধান শিক্ষক, এইচ.এম ছৈয়দুল আলম, যুবনেতা মাওলানা মুহাম্মদ মিজানুল হক আলকাদেরী, মাওলানা মুহাম্মদ কমর উদ্দীন নুরী, ছাত্রনেতা মুহাম্মদ মহিউদ্দীন, মাস্টার মুহাম্মদ আবদুর রশিদ, মুহাম্মদ শরফুদ্দীর, মুহাম্মদ শাহাদাত হোসেন, মুহাম্মদ জোবায়ের, মাস্টার মুহাম্মদ আবু ছৈয়দ, মুহাম্মদ মিজানুর রহমান, মাস্টার শের আলী, নাছির উদ্দীন চৌধুরী, এম সরওয়ার হোসেন, জাহেদ হোসেন খান, মুহাম্মদ এমরানুল হক মহিউদ্দীন, ছাত্রনেতা এম এ সাঈদ আসিফ, মাওলানা মুহাম্মদ সাহাব উদ্দীন, মাওলানা সাজ্জাদ হোসেন, শরফুদ্দীন নিজামী, নাফিস মোস্তফা, নুরুল কবির রানা, সাকিবুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ