আজ : মঙ্গলবার ║ ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ

দেশচিন্তা ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে দাপুটে এক জয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করলো বাংলাদেশ। জোড়া গোল করে ম্যাচে জয়ের নায়ক লাল সবুজ জার্সিতে অভিষিক্ত রোনান সুলিভান।

মালদ্বীপের মালেতে মঙ্গলবার (২৪ মার্চ) ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে রোনানের নৈপুণ্যে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে লাল সবুজদের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্ম ছিল বাংলাদেশ। তবে একাধিক সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি লাল সবুজরা। অনেক প্রচেষ্টার পর দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে দারুণ এক ফ্রি-কিক শট থেকে বাংলাদেশকে প্রথম সাফল্যে এনে দেন রোনান সুলিভান। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে জাল খুঁজে নেন মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলা এ ফরোয়ার্ড।

৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে ওয়ান অন ওয়ান পজিশনে বল পেয়েও সুযোগ হাতছাড়া করেন মো. মুর্শেদ আলী। ৬১তম মিনিটে ডি-বক্স থেকে হেডে বাংলাদেশের জালে বল জড়িয়েছিল পাকিস্তান। তবে গোলরক্ষককে ফাউল করায় গোল বাতিল করে দেন ম্যাচ রেফারি। ৬৫তম মিনিটে ডি-বক্স থেকে নেয়া মুর্শেদ আলীর নিচু শট পোস্ট ঘেষে বাইরে চলে যায়। ৬৭তম মিনিটে লাল সবুজদের ব্যবধান দ্বিগুণ করেন সুলিভান। সতীর্থের ক্রস ডি-বক্সে পেয়ে আলতো হেডে জালে জড়ান তিনি।

৮৪তম মিনিটে একটুর জন্য ব্যবধান ৩-০ করতে পারেনি বাংলাদেশ। শ্রী সুমনের ক্রস গোলমুখে পেলেও হেড লক্ষ্যে রাখতে পারেননি নাজমুল হুদা ফয়সাল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হয় মার্ক এডওয়ার্ড কক্সের শিষ্যদের।

ম্যাচশেষে বাংলাদেশের পতাকা হাতে সমর্থকদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নেন সুলিভান ব্রাদার্স। এ ম্যাচের স্কোয়াডে থাকলেও অবশ্য অভিষেক হয়নি ডেক্লান সুলিভানের।

এ ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (২৬ মার্চ) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে লাল সবুজরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ