আজ : শনিবার ║ ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) জামে মসজিদে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) জামে মসজিদে পবিত্র মাহে রমজান উপলক্ষে তারাবির নামাজে খতমে কুরআন সম্পন্ন হওয়ায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ১২ মার্চ বৃহস্পতিবার রাতে আয়োজিত এ মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, পবিত্র কুরআন মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং তা বুঝে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের জন্য নাজিল হয়েছে। তিনি মুসলমানদের উদ্দেশ্যে বলেন, কুরআন পড়ুন, কুরআন বুঝুন এবং কুরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিন। কুরআনের আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, মাহে রমজান কুরআনের মাস। এ মাসে কুরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা এবং কুরআনের আলোকে জীবন পরিচালনার অঙ্গীকার করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। তিনি মুসল্লিদের কুরআনের শিক্ষা সমাজে প্রতিষ্ঠার জন্য সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আমির হোছাইন ও বিআইএ জামে মসজিদের খতিব মাওলানা সাফওয়ান বিন হারুন আযহারী প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, বিআইএ জামে মসজিদের খতিব পেশ ইমাম মাওলানা হাফেজ মাহফুজুর রহমান মিনহাজ, মুসল্লী কমিটির সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ, মুহাম্মদ নাজিম উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ