আজ : শনিবার ║ ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

দ্বীনের প্রতিটি স্তম্ভ বাস্তবায়ন করার আহ্বান: অধ্যক্ষ বদরুল হক

দেশচিন্তা ডেস্ক: আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম জেলা জামায়াতে ইসলামীর সেক্রাটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক বলেন, জাকাত ইসলামের একটি অন্যতম স্তম্ভ। প্রধানমন্ত্রী যেভাবে আলেমদের ডেকে জাকাত বাস্তবায়ন করার জন্য কাজ করছেন দ্বীনের প্রতিটি স্তম্ভ বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি। এছাড়াও চাঁদাবাজি নির্বাচনী পরবর্তী সহিংসতা হচ্ছে অবিলম্বে তা বন্ধ করতে হবে।

মঙ্গলবার (১০ মার্চ) হাইলধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন জামায়াতের সভাপতি জাহেদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হৃদয়ের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নুরুল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আব্দুল গনি, উপজেলা জামায়াতের সহকারী সেক্রাটারি মাস্টার শহীদুল্লাহ।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ