আজ : শুক্রবার ║ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সরাইল-আশুগঞ্জকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলব: রুমিন ফারহানা

দেশচিন্তা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া ২ সংসদীয় আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। ইনশাল্লাহ, আগামী পাঁচ বছর আপনাদের সুখে-দুঃখে, বিপদে-আপদে পাশে থেকে এলাকার উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করে সরাইল-আশুগঞ্জকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।

রবিবার (৮ মার্চ) বিকালে সরাইল শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর আংশিক) নির্বাচনি এলাকার নাগরিক সমাজের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

‎আব্দুল আজিজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- সরাইল থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদির ভুঁইয়া, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ, অ্যাডভোকেট জামাল, আফজাল হোসেন, মুন্সি আমান মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ। শেষে সরাইল আশুগঞ্জবাসীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ