আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

বাংলাদেশের সব জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ: চিফ হুইপ

দেশচিন্তা ডেস্ক: জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বাংলাদেশের সব জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ।

রোববার (৮ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এতদিন সংসদকে শুধু প্রাণবন্ত করার কথা বলা হলেও এখন সেই ধারণা বদলাতে হবে। সংসদকে সত্যিকার অর্থে কার্যকর করতে হবে। এ লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হুইপরা কাজ করছেন।

নূরুল ইসলাম মনি আরও বলেন, আগামী ১২ তারিখে বসতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন প্রাণবন্ত ও কার্যকর হবে বলে আশা করছি।

এর আগে অন্যান্য হুইপদের সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় সংসদের সকল হুইপ ও সংসদ ভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ