আজ : শনিবার ║ ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

ট্রেনে ঈদ যাত্রা : ১৭ মার্চের টিকিট মিলছে আজ

দেশচিন্তা ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অনলাইনে ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে।

শনিবার (৭ মার্চ) অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিনে মিলছে আগামী ১৭ মার্চের ট্রেনের টিকিট। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর ১৭ মার্চের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনগুলোর একই দিনের টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে অঞ্চলভেদে ভিন্ন সময়ে টিকিট বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঈদুল ফিতরের আগে ট্রেনের ১৩, ১৪, ১৫ ও ১৬ মার্চের টিকিট বিক্রি হয়েছে যথাক্রমে ৩, ৪, ৫ ও ৬ মার্চ। এ ছাড়া ৮ ও ৯ মার্চ বিক্রি করা হবে যথাক্রমে ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট।

এ ছাড়া ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। সেদিন পাওয়া যাবে ২৩ মার্চের অগ্রিম টিকিট। এরপর ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ বিক্রি করা হবে যথাক্রমে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের ট্রেনের টিকিট।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ