
দেশচিন্তা ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভীকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি কৃষি ও শিল্প উপদেষ্টার দায়িত্ব পালন করবেন এ দুই বর্ষীয়ান রাজনীতিবিদ।
বুধবার (৪ মার্চ) দুপুরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সই করা প্রজ্ঞপানে বলা হয়, নজরুল ইসলাম খান কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। আর রুহুল কবির রিজভী শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।
অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে বলে ওই প্রজ্ঞাপনে জানানো হয়।
এর গত ২৪ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভীকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পড়েছেনঃ ৬










