আজ : মঙ্গলবার ║ ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

বিয়ে করেছেন জেন্ডায়া ও টম হল্যান্ড

দেশচিন্তা ডেস্ক: হলিউডের জনপ্রিয় জুটি জেন্ডায়া ও টম হল্যান্ডের বিয়ের খবর নিশ্চিত করেছেন জেন্ডায়ার স্টাইলিস্ট ল রোচ। সম্প্রতি ‘অ্যাক্টর অ্যাওয়ার্ডস’-এর রেড কার্পেটে ল রোচ জানান যে, এই তারকা জুটি ইতিমধ্যেই বিয়ে করেছেন। বিষয়টি নিয়ে সাংবাদিকরা পুনরায় জানতে চাইলে তিনি হেসে তা নিশ্চিত করেন।

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’-এর সেটে জেন্ডায়া ও টম হল্যান্ডের প্রথম পরিচয় হয়।

২০২১ সালে তারা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এর আগে ২০২৫ সালে একটি সাক্ষাৎকারে টম হল্যান্ড জেন্ডায়াকে নিজের ‘বাগদত্তা’ হিসেবে উল্লেখ করেছিলেন।
পর্দার এই জনপ্রিয় জুটিকে ২০২৬ সালে দুটি বড় সিনেমায় একসাথে দেখা যাবে। জুনে মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এবং জুলাইয়ে পরিচালক ক্রিস্টোফার নোলানের ছবি ‘দ্য ওডিসি’।

ব্যক্তিগত জীবন নিয়ে এই দম্পতি খুব একটা জনসমক্ষে কথা বলেন না। তবে তারা একে অপরের সাথে কাজ করার সুবিধা নিয়ে সবসময়ই ইতিবাচক। টম হল্যান্ড জানিয়েছেন, জেন্ডায়ার সাথে কাজ করা তার জীবনের সেরা প্রাপ্তি। অন্যদিকে জেন্ডায়ার মতে, টমের সাথে অভিনয় করাটা তার কাছে খুবই স্বাভাবিক এবং নিরাপদ মনে হয়।
সূত্র : ভ্যারাইটি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ