আজ : মঙ্গলবার ║ ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

গ্যাস বিস্ফোরণে দগ্ধদের পাশে জামায়াত নেতা মাও. আব্দুল হালিম

চট্রগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলমীর সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হালিম। তিনি দগ্ধদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসা কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত হন।
এ সময় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

আহতদের দেখতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যান সম্পাদক শাহীন আহমদ খান,শাহজাহানপুর থানা সেক্রেটারি আব্দুল্লাহ হীল কাফি মামুন,লালবাগ পূর্ব থানা সেক্রেটারি আবুল খায়ের ।
হাসপাতালে উপস্থিত হয়ে দলীয় নেতাকর্মীরাও দগ্ধদের চিকিৎসা ও সার্বিক সহযোগিতায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চট্রগ্রামের হালিশহরের গ্যাস বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ০৯জন গুরুতর দগ্ধ হন এবং তাদের মধ্য ০৩জন চিকিৎসাধীন অবস্থায় নিহন হন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ