
দেশচিন্তা ডেস্ক: ফুল ফুড প্রোডাক্টের জেনারেল ম্যানেজার, বিশিষ্ট নজরুল গবেষক, লেখক সংগঠক লায়ন এম.এ.সবুরের মরহুম পিতা আবদুল গণি ও মরহুমা মরিয়ম খাতুন সহ বংশের সকল মুরব্বী ও মরহুমদের স্মরণে ইছালে সওয়াবের উপলক্ষে এক দোয়া মাহফিল ও মেজবান গত ১৪ই ফেব্রুয়ারী দুপুরে হাটহাজারী উপজেলা মাদার্শা ইউনিয়নস্থ ৬নং ওয়ার্ডের নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়।
এতে ফুলকলি ফুড প্রোডাক্টসের পরিচালকবৃন্দ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার একরাম হোসেন, মোহাম্মদ শফিউল আলম, নাজবিন আক্তার চৌধুরী, মোহাম্মদ আবদুস সালাম, নুরুন নাহার বেগম, মোহাম্মদ আবদুস সবুর, সাজেদা বেগম, মোহাম্মদ সেলিম উদ্দীন, শারমিন আফরোজ, নাগরিক ফোরামের মহাসচিব কামাল উদ্দীন, চাটগা ভাষা পরিষদের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ইতিহাস গবেষক সোহেল মোঃ ফখরুদ্দীন, ওমান প্রবাসী ব্যবসায়ী রবিউল হোসেন এড.মাসুদুল আলম, সাংবাদিক ও পরিবেশ সংগঠক সরওয়ার আমিন বাবু, মোঃ আবু আজম, সাংবাদিক ওসমান জাহাঙ্গীর, শিক্ষাবিদ মোঃ জিয়াউদ্দীন, মানবাধিকার সংগঠক এস.এম আজিজ, সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবালম, সংগঠক নুরুল হুদা চৌধুরী, স. ম. জিয়াউর রহমান, এসডিজি ইয়ুথ ফোরাম সভাপতি নোমান উল্লাহ বাহার, ইমতিয়াজ আহমদ, সাংবাদিক শেখ মোঃ ইমরান, আকাশ চৌধুরী, মনিরুজ্জামান মামুন ইসলাম, সাংবাদিক সোহেল তাজ, ইঞ্জিনিয়ার মোঃ ইমরান, রতন বড়ুয়া সহ গণ্যমান্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে প্রয়াতদের স্মরণে খতমে কোরআন, দোয়া ও মুনাজাত করা হয়।


















