আজ : শুক্রবার ║ ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

দল ছাড়লেন ময়মনসিংহ গণসংহতি আন্দোলনের আহ্বায়ক রাজীব

দেশচিন্তা ডেস্ক: ময়মনসিংহ-৪ (সদর) আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী মোস্তাফিজুর রহমান রাজীব মাত্র ৪৬৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। নির্বাচনের দুদিন পর রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন ডেকে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাথাল প্রতীক নিয়ে গণসংহতি আন্দোলনের ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান অংশ নেন। তিনি ২০১৬ সাল থেকে গণসংহতি আন্দোলনে যুক্ত হয়ে ২০২১ সাল থেকে জেলা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন।

বোরবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে গণসংহতি আন্দোলনের সকল কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দেন এ প্রার্থী।

তিনি বলেন, আমি দীর্ঘদিন গণসংহতি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। নির্বাচন পরবর্তী নতুন বাস্তবতা তৈরি হয়েছে বাংলাদেশ। গণসংহতি আন্দোলনে আমার যে পদ ও ব্যাক্তিগত পরিচিতি রয়েছে সেটা থেকে বেরিয়ে আলাদাভাবে রাজনীতি শুরু করতে চাই। কোনো ক্ষোভ থেকে এ সিদ্ধান্ত নয়।

তিনি আরও বলেন, দল থেকে আমাকে সম্মানিত করেছিলেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করেছিলেন, জেলার আহ্বায়ক করেছেন এবং নানাভাবে আমাকে সহযোগিতা করেছেন। এটা আমার একেরবারই ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আমি নতুনভাবে মানুষের সঙ্গে কাজ করতে চাই। ফ্রেশভাবে শুরু করতে চাই, সে কারণেই আমার এ সিদ্ধান্ত। আমি স্বাধীনভাবে কাজ করতে চাই, সে কারণে পদত্যাগ করা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ