আজ : শুক্রবার ║ ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মেসির একক নৈপুণ্যে বার্সেলোনার বিপক্ষে ড্র করল মায়ামি

দেশচিন্তা ডেস্ক: লিওনেল মেসির চেনা ছন্দের একক গোল ও একটি অ্যাসিস্টে ইকুয়েডরের কুইটোতে প্রীতি ম্যাচে বার্সেলোনা এসসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। এস্তাদিও বানকো পিচিনচায় শনিবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ম্যাচে নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে মাঠে নামে দুই দল।

ইন্টার মায়ামিকে ৩১ মিনিটে এগিয়ে দেন মেসি। নিজের অর্ধ থেকে বল নিয়ে প্রতিপক্ষ বক্সের সামনে পৌঁছে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপান আর্জেন্টাইন মহাতারকা।

এটি ২০২৬ সালে মেসির প্রথম গোল।
এরপর জোয়াও রোহাসের গোলে সমতায় ফেরে বার্সেলোনা এসসি। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও এগিয়ে যায় মায়ামি। মাঝমাঠ থেকে নিখুঁত এক ক্রস-ফিল্ড পাস বাড়িয়ে দেন মেসি, বল পেয়ে বক্সের কিনারা থেকে শট নেন মায়ামির নতুন ফরোয়ার্ড জার্মান বার্তেরামে।

ডিফ্লেকশনে বল জড়িয়ে যায় জালে।
গত মাসের শেষ দিকে মেক্সিকান ক্লাব মনতেরে থেকে ১৫ মিলিয়ন ডলারে ইন্টার মায়ামিতে যোগ দেন বার্তেরামে। এটি ছিল মায়ামির জার্সিতে তার অভিষেক ম্যাচ, আর সেটিকে স্মরণীয় করে রাখলেন গোল দিয়ে।

এরপর মেসি বদলি হলে মাঠে আসেন লুইস সুয়ারেজ।

তখন মনে হচ্ছিল জয় নিয়েই মাঠ ছাড়বে মায়ামি। কিন্তু শেষ দিকের নাটকীয়তায় বদলে যায় চিত্র।
৮৭ মিনিটে বাজে ফাউলের জন্য লাল কার্ড দেখেন মায়ামির বদলি খেলোয়াড় ডেভিড আয়ালা। সে সুবিধা কাজে লাগিয়ে কিছুক্ষণের মধ্যেই কাছ থেকে গোল করে বার্সেলোনা এসসিকে সমতায় ফেরান তোমাস মার্তিনেস।

নতুন মৌসুমের আগে শুক্রবার পুয়ের্তো রিকোতে ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভালের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে মায়ামি।

২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের ২০২৬ এমএলএস অভিযান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ