
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদি শাসন ব্যবস্থা কায়েম করেছিল। এদেশের সকল শ্রেণী-পেশার মানুষ রক্ত দিয়ে, আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে। দেশের মানুষ একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও উন্নয়নমূলক বাংলাদেশ দেখতে চায়। ধানের শীষ আজ সেই প্রত্যাশারই প্রতীকে পরিণত হয়েছে। ১২ই ফেব্রুয়ারী এদেশের জনগণ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের বিজয় রচনা করবে, ইনশাআল্লাহ।
১ ফেব্রুয়ারি (রবিবার) বিকালে ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডে গণসংযোগকালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গণসংযোগকালে তার সঙ্গে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তিনি পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি আরও বলেন, কতিপয় স্বার্থান্বেষী দল নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র অব্যহত রেখেছে। মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। যত ষড়যন্ত চক্রান্তই অব্যহত থাকুক না কেন আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশের মানুষের ভোটে বিএনপিই বিজয়ী হবে। মানুষ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে। আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে এবং ৩১দফার ভিত্তিত্বে নতুন বাংলাদেশ গঠন করবে।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, এম এ সবুর, আনোয়ার হোসেন লিপু, আব্দুল মান্নান, মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন মো. শহীদ, ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক খন্দকার নুরুল ইসলাম, সদস্য সচিব সাব্বির আহমেদ, হাসান আলী, আবুল কালাম, মনসুর আলম, হারুনুর রশিদ। বক্তব্য রাখেন এড. মো. তারেক, মো. ইলিয়াছ, দিদারুল আলম স্বপন, হাফিজুল ইসলাম মিলন, শফিকুর রহমান মজুমদার, জামাল উদ্দিন, মো. আলী, এরশাদ আলী, হাফেজ নুরুল আমিন, সাখাওয়াত হোসেন পিয়াল, তোফাজ্জল হোসেন মানিক, আবুল হাশেম। এসময় উপস্থিত ছিলেন আবু বক্কর, সাঈফ উদ্দিন, মানিক আহমদ, ফখরুল ইসলাম, মো. ইয়াসিন, তাজ মোহাম্মদ, রেজাউল করিম মাসুদ, হায়দার আলী বাহাদুর, মোরশেদ আলী, মো. আলমগীর, আলতাফ হোসেন, মো. সোলাইমান, মো. ভোলা, আবুল কালাম কালু, মহিউদ্দিন, আজগর আলী, কফিল উদ্দিন, মো. মাসুদ, মো. আরিফ, মহিউদ্দিন পাশা, টিপু সুলতান, মো. সাজ্জাদ, মো. ফাহিম, মো. আলী, মো. নাঈম, মো. পাপ্পু প্রমুখ।










