আজ : শনিবার ║ ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

বিশাপ ও বৃহত্তর ঢাকা সমিতির যৌথ আয়োজনে শীতবস্ত্র বিতরণ

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ ইন্টিগ্রেটেড সোশ্যাল অ্যাডভান্সমেন্ট প্রোগ্রাম (বিশাপ) এবং বৃহত্তর ঢাকা সমিতি এর যৌথ আয়োজনে গত ২৬ জানুয়ারি, খুলশী ওয়ার্ড নং-১৩ এর সেগুন বাগান নিবেদন ক্লাব (ত্রিভুজ মাঠ)-এ এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রায় ২৫০ জন দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সমিতি, চট্টগ্রাম এর সভাপতি লায়ন মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশাপ’র প্রধান নির্বাহী এস. এম. তারেক জাবেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশাপ বাংলাদেশ’র চেয়ারম্যান তারেক বিন কাসেম, কনজ্যুমার রাইটস অব বাংলাদেশ-এর প্রতিনিধি কে.জি.এম. সবুজ, সংগঠনের প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আনোয়ার হোসেন, অফিস সেক্রেটারি দিলীপ কুমার সুর। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শাহজাদ মাজিদসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব, কমিউনিটি নেতা ও গণ্যমান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিসাপ-এর টিম সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ