আজ : বৃহস্পতিবার ║ ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ছায়ানট পরিদর্শনে সাংস্কৃতিক উপদেষ্টা, বাইরে বিজিবি-পুলিশের কড়া নিরাপত্তা

দেশচিন্তা ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে বৃহস্পতিবার রাতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ছায়ানট পরিদর্শনে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। উপদেষ্টার ছায়ানট পরিদর্শনকে কেন্দ্র করে ছায়ানটের বাইরে বিজিবি ও পুলিশ কঠোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

‎শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় তিনি ধানমন্ডির শংকরে ছায়ানট পরিদর্শনে আসেন।

‎এ সময় তিনি ছায়ানটের প্রতিটি তলায় ভাঙচুর করে ক্ষতিগ্রস্ত হওয়া জায়গায়গুলো ঘুরে দেখেন। তবে ছায়ানটে হামলা ও ভাঙচুরে ক্ষয়ক্ষতি পরিমাণ তিনি জানাতে পারেননি।

‎এ বিষয়ে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ছায়ানটে আবার যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ