আজ : শনিবার ║ ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে দোকান কর্মচারী নিহত

দেশচিন্তা ডেস্কধ: চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌরসদর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম শিমুল ধর (৫৬)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির মৃত আশুতোষ ধরের ছেলে এবং স্থানীয় বাজারের রহমান জুয়েলার্সের কর্মী।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. রাশেদ জানান, রবিবার রাতে দোকানের কাজ শেষে বাসায় ফেরার পথে সীতাকুণ্ড সদর রেলগেটে চট্টগ্রামমুখী ট্রেনে কাটা পড়ে নিহত হন শিমুল ধর। তিনি স্থানীয় একটি জুয়েলারি দোকানের কর্মী।

তিনি আরো জানান, ঘটনার পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ