আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

সীতাকুণ্ডে প্রবাসীর বাড়িতে ভয়াবহ লুট : স্বর্ণ, টাকা, ফ্রিজ—কিছুই রাখেনি চোরেরা

দেশচিন্তা ডেস্ক: ঘরে তালা দিয়ে শ্বশুরবাড়ি সন্দ্বীপে বেড়াতে গিয়েছিলেন সীতাকুণ্ডের বাসিন্দা কাতার প্রবাসী বদন জলদাশ।

বুধবার (২৬ নভেম্বর) বাড়ি ফিরে তিনি দেখেন, স্বর্ণালংকার, নগদ টাকা, ফ্রিজসহ মূল্যবান সরঞ্জাম মিলিয়ে অন্তত ৩০ লাখ টাকার মালামাল উধাও। তালা ভাঙা এবং ঘরের ভেতর তছনছ দেখে তিনি নিশ্চিত হন সংঘবদ্ধ চোরের দলই এ ঘটনা ঘটিয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঘাটঘর জেলে পাড়ায় ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী বদন জলদাশ জানান, গত সোমবার ঘরে তালা দিয়ে তিনি পরিবারবর্গ নিয়ে শ্বশুরবাড়ি সন্দ্বীপে বেড়াতে যান। আজ বুধবার সকালে বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা। এরপর ঘরে ঢুকে দেখেন ঘর মোটামুটি ফাঁকা।

তিনি বলেন, চোরের দল গাছ বেয়ে টিনের ছাদে উঠে টিন কেটে ভেতরে ঢুকে।

এরপর সব রুমে ঘুরে ঘুরে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। যাওয়ার সময় গেটের তালা কেটে চলে যায়।
বদন জলদাশ আরো জানান, চোরেরা আলমারি ভেঙে ৯ ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা, দুইটি পাসপোর্ট, দুইটি মোবাইল সেট, একটি ফ্রিজ, পানির মোটর, ১০টি কম্বল, গ্যাসের চুলা, সব কাপড়চোপড়, পিতলের থালা-বাটি এবং প্রতিটি রুমের বৈদ্যুতিক বাল্ব পর্যন্ত নিয়ে গেছে।

বদন জলদাশের স্ত্রী বলেন, আমার ঘরের সমস্ত ব্যবহারিক জিনিসপত্র, কাপড়চোপড়, এমনকি ভাত খাওয়ার থালা-পাতিল পর্যন্ত নিয়ে গেছে।

আমাদের পুরোপুরি নিঃস্ব করে দিয়েছে তারা।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর বলেন, ‘ঘটনাটি আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ