আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নির্বাচনে মহিলাদের সক্রিয় ভূমিকা দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ — আনোয়ারুল আলম চৌধুরী

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট দিয়ে জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া। পরবর্তী নির্বাচিত সরকার নিজেদের ক্ষমতাকে ভিন্নদিকে নিয়ে যাবে। নভেম্বরে গণভোট দিয়ে জুলাই অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম সম্ভব। সরকারকে নভেম্বরে গণভোট দিয়ে জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়ার ব্যবস্থা নেয়ার আহবান জানাচ্ছি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণের সমর্থন নিয়ে মহিলাদেরও আন্দোলন চালিয়ে নিতে হবে। আর নির্বাচনে মহিলাদের সক্রিয় ভূমিকা দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

জুমাবার (১৪ নভেম্বর) বোয়ালখালীর আদিল ককনভেনশন হলে উপজেলা মহিলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত মহিলা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বোয়ালখালী উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি মিসেস নাহিদা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের এমপি প্রার্থী ডাঃ আবু নাছের, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, জেলা কর্মপরিষদ সদস্য আরিফুর রশীদ, বোয়ালখালী উপজেলা আমীর ডাঃ খোরশেদ আলম, পৌরসভা আমীর আবদুল্লাহ আল হারুন। মহিলাদের মধ্য থেকে চট্টগ্রাম অঞ্চল সহ-পরিচালিকা মিসেস রায়হান জামিলা, চট্টগ্রাম মেডিকেল কলেজ এর সহযোগী অধ্যাপক ডাঃ শেলী আকতার, জেলা সহ-সেক্রেটারি মিসেস আসমা সুলতানা, জুলাই শহীদ ইঞ্জিনিয়ার ওমর বিন আবছারের গর্বিত মা মিসেস রুবী আকতার।

প্রধান অতিথি আরও বলেন, হাজার হাজার শহীদের ত্যাগের বিনিময়ে পাওয়া স্বৈরাচারমুক্ত দেশকে এগিয়ে নিতে অন্তর্বতীকালীন সরকারকে জনগণের হয়ে কাজ করতে হবে। কোন দল বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করলে জনগণ আপনাদের ক্ষমা করবে না। জামায়াতে ইসলামী ৫ দফা দাবি আদায়ে সোচ্চার। পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই জনগণের শাসন প্রতিষ্ঠা হবে। ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসরদের বিচার না করলে আগামী নির্বাচন নিয়ে তারা নতুনভাবে ষড়যন্ত্র করবে। প্রশাসনের প্রয়োজনীয় সংস্কার করা এবং জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের সহযোগী দলগুলো নিষিদ্ধ করেই যথাসময়ে নির্বাচন সম্পন্ন করতে হবে। অন্যথায় ফ্যাসিবাদ নতুনরূপে ফিরে আসবে। তাই এবিষয়ে সরকারকে আরও দায়িত্ববান হওয়ার আহবান জানাচ্ছি।

বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ আবু নাছের বলেন, আসন্ন সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃস্টি হয়েছে। এ গণজোয়ার অব্যাহত রাখতে হবে। নির্বাচনে বিজয়ের লক্ষ্যে অতীতের ন্যায় মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি বাড়ির মহিলাদের মাঝে দাঁড়িপাল্লার গণসংযোগ নিশ্চিত করতে হবে। নির্বাচনের দিন বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ডেকে খুঁজে ভোট দেয়া নিশ্চিত করা মহিলা মা-বোনদের দ্বারা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আমীর ডাঃ খোরশেদ আলম বলেন, জামায়াতের পাঁচ দফা দাবি আদায়ে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচীতে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করানোর জন্য নিয়মিত গণসংযোগের পাশাপাশি ব্যক্তিগত যোগাযোগ বৃদ্ধি করতে হবে। একে অপরের খোঁজখবর নিতে হবে। তাদের সুখ দুঃখের সঙ্গী হতে পারলে মানুষের হৃদয় জয় করা সম্ভব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ