আজ : সোমবার ║ ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাঁশখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে ৩টি দেশি আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্য ছিল বাঁশখালী থানাধীন নতুন বাজার সংলগ্ন এলাকায় মনসুর বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে স্থানীয় জনগণকে জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল, আধিপত্য বিস্তারের লক্ষ্যে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। স্থানীয় জনগণ এর প্রতিবাদ করলে সন্ত্রাসীরা প্রায়ই গুলিবর্ষণসহ বিভিন্নভাবে হুমকি দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল। স্থানীয় জনগণ কোস্ট গার্ডের শরণাপন্ন হলে কোস্ট গার্ড উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা অনুসন্ধানের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাত ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোস্ট গার্ড বেইজ চট্টগ্রাম কর্তৃক বাঁশখালী থানাধীন নতুন বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় ৩টি দেশি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ১৫টি ফাঁকা কার্তুজ ও ৮টি দেশি অস্ত্রসহ মনসুর বাহিনীর ৫ সশস্ত্র সক্রিয় সদস্যকে আটক করা হয়।

অভিযানকালে একদল অজ্ঞাত সন্ত্রাসী কোস্ট গার্ডের আভিযানিক দল বহনকারী গাড়ির ওপর অতর্কিত হামলা করে গাড়ি ভাংচুর করে এবং আটক আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে কোস্ট গার্ড আভিযানিক দল ৩ রাউন্ড ফাঁকা গুলি করে।

আটককৃতরা হলেন- আবু নছর চৌধুরী (৪৪), আব্দুল কাদের (৪০), মো. জমির আহমদ (৫৫), মো. জিয়াউর রহমান (৫০) এবং মো. সোহেল (২১)। তারা বাঁশখালী থানার বাসিন্দা।

জব্দ করা অস্ত্র এবং আটক সন্ত্রাসীদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ