আজ : বুধবার ║ ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

এতে গুলিবিদ্ধ হয়েছেন পাঁচজন। তারা হলেন- সোহেল, রুবেল, খোরশেদ, ঈসমাইল ও সুমন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ভর্তি করা হয়েছে। আহতরা সবাই বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহতরা বুধবার রাত ১০টার দিকে বিএনপির একটি সভা শেষে ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত এক পুলিশ কর্মকর্তা বলেন, বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়ন থেকে পাঁচজন গুলিবিদ্ধকে হাসপাতালে আনা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাউজান থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, সন্ত্রাসীরা গুলি করেছে শুনে ঘটনাস্থলে গেছেন ওসি স্যার। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুলির কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ