আজ : শনিবার ║ ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘আলোচনা ছাড়াই’ আরপিও সংশোধনে অসন্তোষ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

দেশচিন্তা ডেস্ক: নিবন্ধিত দলগুলোর সঙ্গে ‘আলোচনা না করেই’ গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ অবস্থানের কথা তুলে ধরেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক।

নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন বড় চ্যালেঞ্জের জায়গা। বাস্তবে জাতীয় ঐকমত্য কমিশনে কোনো এজেন্ডা আকারে বিশেষ করে আরপিও এবং আচরণবিধির ব্যাপারে সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি—এটা নিয়ে আমরা অসন্তোষ জানিয়েছি।

সরকারের তরফে ব্যবস্থা নিয়েছে—এটা বলে ইসির দায় এড়িয়ে যাওয়া ঠিক নয়। নির্বাচনি আইনের ব্যাপক সংস্কার এনে সোমবার গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশ জারি হয়েছে।

সাইফুল বলেন, আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল। ইতোমধ্যে আরপিও সংশোধন জারি হয়েছে। এটাতে আমরা অসন্তোষ, ক্ষোভ ও আপত্তি জানিয়েছি। এটা কোনো বিবেচনাসম্মত কাজ হয় নি। নির্বাচন কমিশনের সক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

নতুন আরপিও অনুযায়ী, আদালত ঘোষিত ফেরারি আসামি ভোট করতে পারবে না—এমন বিধান যোগ হয়েছে এবার। দেড় দশক পর আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যেমন সশস্ত্র বাহিনী ফিরেছে, তেমনই ‘না’ ভোট ব্যবস্থা এবার এসেছে একক প্রার্থীর আসনে।

সমভোট পেলে হবে পুনভোট, জোটে করলেও ভোট করতে হবে নিজ দলের মার্কায়, জামানতের পরিমাণ বাড়িয়ে ৫০ হাজার টাকা পুনর্নির্ধারণ, দল আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ দেড় লাখ টাকা জরিমানা, আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং পদ্ধতি চালু করা, অনিয়মের কারণে পুরো আসনের ভোট বাতিলের বিধান, এআইয়ের অপব্যবহারকে নির্বাচনি অপরাধ হিসেবে গণ্য করা এবং হলফনামায় অসত্য তথ্য (ভোটে অযোগ্য এমন) দিলে নির্বাচিত হওয়ার পরও ইসি ব্যবস্থা নিতে পারবে বলে আরপিওতে বলা হয়েছে।

সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে জামানত, নির্বাচনি ব্যয় কমানোসহ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তরফে ৩১ দফা দাবি উপস্থাপন করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমরা মনে করি, এখনও সময় আছে, গোটা নির্বাচন ব্যবস্থাটাকে সংস্কার করে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে। আমরা একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট করতে পারব বলে আশা রাখি। সরকারের কোনো প্রত্যক্ষ ও পরোক্ষ চাপে ইসি নতি স্বীকার না করে একথা বলে এসেছি।

সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পাঁচ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ