আজ : বৃহস্পতিবার ║ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

সাতকানিয়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার তৌফিকুর রহমান এর মৃত্যুতে চট্টগ্রাম মহানগরীর জামায়াতের শোক, জানাজা-দাফন সম্পন্ন

দেশচিন্তা ডেস্ক: সাতকানিয়া উপজেলার চিববাড়ী গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার তৌফিকুর রহমান দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার দিবাগত রাত‌ ৮.১০ টায় চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯ টায় চট্টগ্রামের রহমতগঞ্জ PWD Office মাঠে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

প্রথম জানাজা নামাজের ইমামতি করেন রহমতগঞ্জ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা রফিক আহমদ নুরী।

উক্ত জানাজার নামাজের পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

জানাজা আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, আইডিইবির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও এফডিইবির জেনারেল সেক্রেটারি প্রকৌশলী জয়নুল আবেদীন, বিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ রায়হান, আইডিইবি চট্টগ্রাম জেলা আহবায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম। চট্টগ্রাম জেলার সদস্য সচিব প্রকৌশলী করিম উদ্দিন, এফডিইবি চট্টগ্রাম মহানগরীর সভাপতি প্রকৌশলী রুহুল আমিন ভুইয়া, সিডিএ এর সহকারী প্রকৌশলী মুহাম্মাদ ওসমান, পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির চট্টগ্রাম জেলা সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ নুরদ্দীন প্রমুখ।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম এবং মহানগরী সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, মরহুম ইঞ্জিনিয়ার তৌফিকুর রহমান সাহেব খুব নম্র ও অমায়িক ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আল্লাহ তায়ালা তাঁর দ্বীনের খেদমত কবুল করুন। তার জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন। জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান দান করুন। আর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পরিবারের সবাইকে সবরে জামিল দান করুন, আমীন।

আজ জোহরের নামাজের পর সাতকানিয়া চিব্বাডী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ