আজ : শনিবার ║ ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টেকনাফের গহীন পাহাড়ে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। এসময় দু’জন মানবপাচারকারীকে আটক করা হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্য ও পূর্বে আটক পাচারকারীদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানা যায়, মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে আটকে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী উক্ত এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ ২৫ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং দু’জন মানবপাচারকারীকে আটক করা হয়।

উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করছিল।

তারা আরও জানান, পাচারকারীরা বন্দিদের নির্যাতন করে মুক্তিপণ আদায়েরও চেষ্টা চালাচ্ছিল।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার ব্যক্তিদের ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মানবপাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ