আজ : সোমবার ║ ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

কুরআন অবমাননার প্রতিবাদে চবিতে ‘চবিয়ান দ্বীনি পরিবার’ এর কুরআন তেলাওয়াতের আসর

দেশচিন্তা ডেস্ক: ঢাকাস্থ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কর্তৃক কোরআন অবমাননার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মিনার প্রাঙ্গণে কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকাল ৫টায় ‘চবিয়ান দ্বীনি পরিবার’ নামক একটি সংগঠনের উদ্যোগে এই তেলাওয়াতের আসর বসে।

সংগঠনটির প্রধান মো. আব্দুল্লাহর সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের এই মজলিসে প্রধান ক্বারী হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হিজবুল্লাহ মোহাম্মদ মুজাহিদ।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের শাখা সভাপতি মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের শাখা সভাপতি সাকিব মাহমুদ রূমী।

চবিয়ান দ্বীনি পরিবারের শূরা সদস্য মো. আব্দুর রহমান বলেন, ‘আল কুরআন আমাদের প্রাণের স্পন্দন। কুরআনের আলোয় আমরা হিদায়াতের পথ খুঁজে পাই। সেই কুরআনের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। আমরা চাই, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আলোচিত কুরআন অবমাননাকারীর দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ