আজ : সোমবার ║ ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

‘প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অর্থনীতিতে অক্সিজেনের কাজ করছে’

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদি আওয়ামী সরকারের বিরুদ্ধে সুদূর প্রবাস থেকে আপনারা লড়াই করেছেন। বিদেশের মাটিতে মানবন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচির মাধ্যমে আওয়ামী সরকারের দুর্নীতি, দু:শাসন ও সকল অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনারা স্বোচ্চার ছিলেন। আওয়ামী সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামে বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসী ভাইবোনদের অবদান অনস্বীকার্য। আপনাদের এই সকল কর্মসূচীর মাধ্যমেই বিশ্বমহলে বাংলাদেশের প্রকৃত চিত্র ফুটে উঠেছিল। হাসিনা পতন আন্দোলনে আপনারাই আমাদের সাহস ও প্রেরণা জুগিয়েছেন।

তিনি আরও বলেন, ৫ই আগষ্ট পরবর্তী দেশের অর্থনীতির প্রাণ বাঁচাতে আপনাদের পাঠানো রেমিটেন্স অক্সিজেনের কাজ করছে। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, আর্থসামাজিক উন্নয়ন সহ সকল ক্ষেত্রে আপনাদের ভূমিকা অপরিসীম। আশা করছি দেশ ও গণতন্ত্রের স্বার্থে আপানাদের এই সহযোগীতা অব্যাহত থাকবে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে প্রবাসীদের স্বার্থ রক্ষায় গুরুত্ব সহকারে কাজ করবে। আগামী দিনে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি সাম্য ও মানবিক মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলবো।

৩ অক্টোবর (শুক্রবার) পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের জেদ্দা বিমান বন্দরে পৌঁছালে প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনাকালে তিনি একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপির য্গ্মু আহবায়ক গিয়াস উদ্দিন চৌধুরি, দেলোয়ার হোসেন মিল্কী, মক্কা প্রাদেশিক যুবদলের সাধারণ সম্পাদক শামশুল আলম হিমু, সহ-সভাপতি নজরুল কবির রুবেল, যুবদল নেতা তৌহিদুল ইসলাম, মো. শাহাজাহান সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ