আজ : সোমবার ║ ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই— অধ্যক্ষ হেলালী

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সৎ নেতৃত্বই প্রধান শর্ত। যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্ব ছাড়া জনগণের প্রত্যাশিত পরিবর্তন সম্ভব নয়।”

গত ২৯ সেপ্টেম্বর রাতে নগরীর মুরাদপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র কমিটির আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, জনগণের কল্যাণে নিবেদিত হয়ে যারা কাজ করবেন, তারাই প্রকৃত অর্থে দেশের নেতৃত্ব দিতে পারবেন। তাই আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য ও দায়িত্বশীল প্রার্থীকেই জনগণ সমর্থন করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদপুর সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আলমগীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম এবং ৮নং শুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার।

এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ নুরুল ইসলাম, রঞ্জু মিয়া, বুলবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য প্রয়োজন নৈতিক শক্তি ও সচেতন জনগণের অংশগ্রহণ।

হেলালী তার বক্তব্যে আরও প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে তিনি চট্টগ্রাম নগরবাসীর সমস্যার সমাধানে নিরলসভাবে কাজ করবেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ