আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

মিয়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক পাচার, আটক ১০

দেশচিন্তা ডেস্ক: মিয়ানমার থেকে পণ্য বিনিময়ের মাধ্যমে মাদক পাচারের সময় বিপুল পরিমাণ খাদ্যসামগ্রীসহ ১০ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য মিয়ানমার থেকে দেশে পাচার করছে। এ তথ্যের ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করা হয়। এসবের মধ্যে রয়েছে–১০ হাজার কেজি ডাল, ২ হাজার ৫০০ কেজি রসুন, এক হাজার কেজি টেস্টিং সল্ট, ১০ হাজার পিস রয়েল টাইগার এনার্জি ড্রিঙ্কস, এক লাখ ৫০ হাজার পিস মশার কয়েল ও দুই হাজার ৫০০ কেজি পেঁয়াজ। এ সময় পাচারকাজে জড়িত ১০ জনকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল, বোট ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা। তিনি আরও বলেন, “চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ