আজ : সোমবার ║ ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

চা শ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে ফটিকছড়ির চা বাগানে মানববন্ধন

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটে নেপচুন চা বাগানের এক শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছেন বাগানের শ্রমিকরা।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বাগান কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম একজন সাধারণ চা শ্রমিক এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাঁরা অভিযোগ করেন, শহিদুলের বিরুদ্ধে চারা পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই পুলিশ তাঁকে আটক করেছে।

স্থানীয় পুলিশ জানায়, ১০ দিন আগে নার্সারিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়। ঘটনার তদন্তে শহিদুল ইসলামের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

ভূজপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম বলেন, মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই শহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে।

মানববন্ধনে পঞ্চায়েত কমিটি ও স্থানীয় সমাজ প্রতিনিধিরাও অংশ নেন।

পঞ্চায়েত সভাপতি মৃদুল কর্মকার বলেন, কোনো ভুল থাকলে পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করে সমাধান করা যেত। সরাসরি জেলে পাঠানো অমানবিক কাজ।

সমাজ প্রতিনিধি শংকর দাশ, পঞ্চায়েতের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সদস্য আনোয়ারা বেগম ও রফিকুল ইসলাম মানববন্ধনে অংশ নেন এবং শহিদুলের দ্রুত মুক্তির দাবি জানান। তাঁরা হুঁশিয়ারি দেন, আন্দোলনের পথেই যেতে হবে যদি তাঁকে দ্রুত মুক্তি না দেওয়া হয়।

নেপচুন চা বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন বলেন, সম্প্রতি বাগানে চুরি ও চারা পোড়ানোর ঘটনা ঘটেছে। মালিক পক্ষের সম্পত্তি রক্ষার স্বার্থে মামলা করা হয়। তদন্তের ভিত্তিতেই পুলিশ শহিদুলকে আটক করেছে। আদালত যদি তাঁকে নির্দোষ মনে করে, তিনি জামিন পাবেন।

চা বাগানের শ্রমিকদের দাবি ও পুলিশের বক্তব্যের মধ্যে স্পষ্ট পার্থক্য থাকায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। শহিদুলের মুক্তি না পেলে আন্দোলন আরও তীব্র হতে পারে বলে জানিয়েছে পঞ্চায়েত কমিটি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ