আজ : সোমবার ║ ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শাখাওয়াত হোসেন রিপন (৪২) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) তিনি মারা যান। রিপন মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালুক গ্রামের আবুল কালামের ছেলে ও উপজেলার মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।

এর আগে গত ৮ সেপ্টেম্বর মিরসরাই বিশেষ জাতীয় অর্থনীতি অঞ্চল সড়কে দুর্ঘটনায় গুরতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

জানা গেছে, গত সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টায় মিরসরাই ইকোনমিক জোন সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হলে প্রথমে চট্টগ্রাম নগরের পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখান থেকে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। ৭ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম সাইফুল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ