আজ : বৃহস্পতিবার ║ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দেশচিন্তা ডেস্ক: খাগড়াছড়ি সদরে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ঘে দুইজন নিহত হয়েছে।

বুধবার ( ১০ সেপ্টেম্বর ) রাত ৮ টার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের চেঙ্গী ব্রিজ অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, জেলা সদরের সুরেন্দ্র কার্বারী পাড়ার জগন্নাথ খীসার ছেলে পবন খীসা ও পানছড়ির পূজগাংয়ের খুলরাম চাকমার ছেলে সৃজন চাকমা।

পুলিশ জানায়, খাগড়াছড়ি শহরমুখী মোটরসাইকেলের সাথে চট্টগ্রামগামী ট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুইজন পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর পবন খীসাকে মৃত ঘোষণা করা হয়। গুরুত্বর আহতাবস্থায় সৃজন চাকমাকে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে মৃত্যু ঘটে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, দুর্ঘটনার পর ট্রাক চালক ও হেল্পার পালিয়ে যায়। জ্বালানী তেলের খালি ড্রাম নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল ট্রাকটি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ