আজ : শনিবার ║ ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মাওলা আলী জামে মসজিদ সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

দেশচিন্তা ডেস্ক: দীর্ঘ কয়েক বছর ধরে নোয়াপাড়া পথেরহাট থেকে মাওলা আলী জামে মসজিদ পর্যন্ত সড়কটি অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে। কোনো সংস্কার না হওয়ায় এ রাস্তায় চলাচলে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তায় খানাখন্দ ও কাদায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।

এলাকাবাসীর দাবী দীর্ঘদিন ধরে এ দুর্ভোগ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেনি বিষয়টি। ফলে জনসাধারণের দুর্ভোগ বাড়ছে। শিক্ষার্থীরা সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারছে না, রোগী পরিবহনেও দেখা দিচ্ছে নানা সমস্যার।

এ অবস্থায় ভুক্তভোগী এলাকাবাসী মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত জনাব আলহাজ্ব জসিম উদ্দিন সাহেবের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ