আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

চীনের পক্ষ থেকে রেড ক্রিসেন্টকে বন্যায় জরুরী উদ্ধার সরঞ্জাম হস্তান্তর

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ সরকারের মাধ্যমে চীন সরকার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে অনুদান হিসেবে বন্যায় জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ৮টি কন্টেইনারে ১৫ ধরণের অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম প্রদান করেছে। এর মধ্যে রয়েছে ৫০০টি লাইফ ভেস্ট, ৫০০টি রেসকিউ হেলমেট, ৫০০ জোড়া রেসকিউ বুট, ৫০০ জোড়া হ্যান্ড গ্লোভস, ৩০০টি সামুদ্রিক ফার্স্ট এইড কীট, ২৫০টি রেসকিউ রোপ, ২৫০ সেট রেসকিউ রোপ ব্যাগ, ১০০টি ইঞ্জিনসহ রাবার বোট, ১০০ সেট লাইফ র‌্যাফ্ট, ৫০টি ফ্লোট প্লেট, ৫০টি রেসকিউ প্যানেল, ২৫টি সফট স্ট্রেচার, ১৫টি ওয়াটার পিউরিফিকেশন ইক্যুপমেন্ট, ১০ সেট ডিজেল জেনারেটর এবং ৬ সেট সমুদ্রের পানি লবনমুক্তকরণ যন্ত্র।

মঙ্গলবার সকালে ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আনুষ্ঠানিকভাবে এসব জরুরী উদ্ধার সরঞ্জামাদি হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। এসময় তিনি বলেন, “বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতিটি দুর্যোগে সরকার মানবিক সংগঠনসমূহের সাথে সমন্বিত প্রচেষ্টায় জনগণের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করে। চীন সরকারের এ সহায়তা আমাদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে আরও গতিশীল করবে। সরকারের সহযোগী হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “চীন সরকারের এ অনুদান আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অত্যাধুনিক এই উদ্ধার সরঞ্জামগুলোর মাধ্যমে স্বেচ্ছাসেবকরা আরও দক্ষতার সঙ্গে বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়াতে পারবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বদা মানবতার সেবায় নিয়োজিত এবং এ ধরণের সহায়তা আমাদের সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিবে।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. তাসনিম আজিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম, সোসাইটির সম্মানিত বোর্ড সদস্যবৃন্দ, মহাসচিব, উপ-মহাসচিব, আইএফআরসি’র হেড অব ডেলিগেশনসহ সোসাইটির উর্ধ্বতন কর্মকর্তা, পার্টনার ন্যাশনাল সোসাইটি এবং চীনা দূতাবাসের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠান শেষে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও কর্মকর্তারা প্রদত্ত সরঞ্জামগুলোর একটি অংশ প্রদর্শন করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ