আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চাঁদাবাজ-লুটপাটমুক্ত দেশ গড়তে পিআর পদ্ধতির বিকল্প নেই: অধ্যাপক মুজিবুর রহমান

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘চাঁদাবাজ, লুটপাটমুক্ত দেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই।’

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে নগর জামায়াতের রুকন সম্মেলনে তিনি এসব বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘দেড় দশক স্বৈরশাসক হাসিনা এদেশের মানুষকে জিম্মি করে তাদের ভোটাধিকার হরণ করেছেন। শেখ হাসিনার নীতি ছিল আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো। এ একদলীয় স্বৈরশাসন নীতির কাছ থেকে মানুষ আজ মুক্তি পেয়েছে। নতুন কোনো জিম্মিদশায় মানুষ আর বন্দি হতে চায় না। এই দেশ থেকে চাঁদাবাজি আর লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই।’

রাজশাহী-১ আসনের সাবেক এ এমপি বলেন, ‘আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবনসহ রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় কোরআন সুন্নাহর বিধান চালু করতে পারলে মানুষের মুক্তি। তাহলে দেশে ও মানুষের ব্যক্তি জীবন শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি হবে। জামায়াতে ইসলামী সেই প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছে।’

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘সামনে নির্বাচন, আমরা নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছি। অধিকার আদায়ের লড়াইটাও চলবে। দেশের মানুষ পিআর পদ্ধতি বুঝলেও কেনো কোনো দল বুঝতে চাইছে না। এর মানে হলো কেউ পূর্বের নীতিও চালু রাখতে চায়। মানবিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এ ধরনের নেতৃত্ব সমাজের সব স্তরের মানুষের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।

জামায়াতে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর শাখার আমির ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল এবং সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে দলের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, নগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ত্রাণ ও পুনর্বাসন সেক্রেটারি ও রাজশাহী-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ