আজ : সোমবার ║ ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২০শে সফর, ১৪৪৮ হিজরি

পিআর, সংস্কার এবং জুলাই সনদের আইনগত বিষয়ে গণভোট দিন: ডা. আব্দুল্লাহ তাহের

রাজনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বিএনপিসহ সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। আসুন আমরা সংলাপে বসি।

এ সময় তিনি প্রধান উপদেষ্টাকেও সব দলকে নিয়ে আলোচনায় বসার অনুরোধ জানান।

রোববার (১৭ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমদের করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি আহ্বান জানান।

তিনি বলেন, যারা সুষ্ঠু নির্বাচন চায় না, তারাই নির্বাচনের বিরোধিতা করছে। তারা যেন তেন একটি নির্বাচন দিয়ে পুরোনো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়।

ডা. তাহের বলেন, অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি। আমাদের মাঝে জুলাইয়ের চেতনা এখনো আছে। আমরা বিভক্ত হইনি।

যারা পিআর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন চায় না, তারা জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। তাই তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না।

তিনি বলেন, নির্বাচনের পরে যারা ক্ষমতায় যাবেন, তারা জুলাই সনদ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তি দেবেন। তারা যে এটা করবেন সে গ্যারান্টি কোথায় পেলেন? নির্বাচনে জেতার ও ক্ষমতা যাওয়ার গ্যারান্টি তো ফ্যাসিস্ট হাসিনা দিতো। তাদের কথার মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়।

ডা. তাহের বলেন, ঐকমত্য কমিশনে আমরা চড়ুইভাতি খেলতে যাইনি। সেখানে আমরা অনেক কিছু ছাড় দিয়েছি। ঐকমত্য কমিশনে যেসব প্রস্তাবনা ও সিদ্ধান্ত রাখা হয়েছে, নির্বাচনের আগেই সে সবের আইনি ভিত্তি দিতে হবে। তারপর হবে জাতীয় নির্বাচন। নয়তো নির্বাচন জনগণ মেনে নেবে না।

ড. তাহের বলেন, দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতির নির্বাচন চায়। নির্বাচনের আগে জুলাই সনদের আইনগত ভিত্তি চায়।

প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে তিনি বলেন, পিআর, সংস্কার এবং জুলাই সনদের আইনগত বিষয়ে গণভোট দিন। জনগণই এসবের সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, আমরা শান্তি চাই কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের আগে এবং পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনের উদ্যোগ নেওয়া হলে, দেশের জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে দাবি পূরণে বাধ্য করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ